তৃণমূল যুব'র উদ্যোগে সিঙ্গুরে সাইকেল র্যালী
দি নিউজ লায়ন ; সিঙ্গুর ব্লক তৃণমূল যুব'র উদ্যোগে হুগলির সিঙ্গুরে সাইকেল র্যালী। কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই মিছিলে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব, জেলা যুব তৃণমূল সভানেত্রী সুমনা সরকার, সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোবিন্দ ধাড়া, যুব ব্লক তৃনমূল সভাপতি গৌতম চ্যাটার্জী সহ অনান্যরা।
নসিবপুর স্কুল মোড় থেকে মিছিল শুরু হয়ে সিঙ্গুর বাজার হয়ে কামারকুণ্ডু পর্যন্ত যায়। বিধায়ক বেচারাম মান্না বলেন, কৃষকের স্বার্থে সিঙ্গুরে কৃষক আন্দোলন শুরু হয়েছিল, তাই এই কর্মসূচী কে আরো নতুন করে কালা আইনের প্রতিবাদে শুরু করতে চাইছি। মমতার নেতৃত্বেই বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল।

Post a Comment